সিলেটে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির কার্যক্রম শুরু হলো। এখন থেকে ঢাকার পাশাপাশি সিলেট শহরেও চলচ্চিত্র-সংস্কৃতিচর্চায় নানা কর্মসূচির আয়োজন করা হবে। গত শুক্রবার বিকেলে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সিলেট শাখার সাত সদস্যবিশিষ্ট কার্যকর পর্ষদ গঠন করা হয়। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন জানান, সিলেটে ২০১০-১২ সালের জন্য এই কার্যকর পর্ষদ গঠিত হয়েছে। সিলেট শাখার কার্যকর পর্ষদের সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন স্থপতি রাজন দাশ। কার্যকর পর্ষদের অন্য সদস্যরা হলেন— সহসমন্বয়কারী মো. ওয়ালী উল্লাহ, সদস্যসচিব আহমেদ আনহার, অর্থসচিব রিফাত মেহজাবীন, দপ্তর সচিব গৌরপদ দে রবিন। কার্যকর সদস্যরা হলেন মোর্শেদ আহমেদ ও তাহমিনা সাদেক।