সিলেটে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গত শুক্রবার শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে বয়সভিত্তিক তিনটি বিভাগে বিভক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল চারটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আবদুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন খন্দকার রেজাউল হাসেম, চিত্রশিল্পী সুভাষ চন্দ্র নাথ প্রমুখ।