সিলেটে সাংস্কৃতিক মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা প্রশাসনের আয়োজনে সিলেটে তিন দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা স্টেডিয়ামসংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে মেলার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। মেলা উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।