সিলেটে সাত দিনব্যাপী ধামাইল কর্মশালা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের মিউজিয়াম অব রাজাসে শুরু হয়েছে সাত দিনব্যাপী ধামাইল প্রশিক্ষণ কর্মশালা। শিল্পশিক্ষা ও চর্চাকেন্দ্র বাউলা অন্তরের উদ্যোগে গতকাল শনিবার বেলা চারটায় কর্মসূচির উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সুমনকুমার দাশ ও খেলাঘর সিলেটের সংগঠক তুহিনকান্তি ধর। আয়োজক সংগঠনের আহ্বায়ক বিমান তালুকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জাকির হোসেন। সাত দিনব্যাপী কর্মশালায় সিলেটের প্রবীণ ধামাইল শিল্পী ও গবেষকেরা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন।