প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জের সেই সাঁওতালপল্লির ঘটনা মূর্ত হয়ে ওঠে সিলেটের সাংস্কৃতিক সংগঠন নগরনাটের প্রতিবাদী পথনাটক ভূমিসূত্র মঞ্চায়নে। গতকাল বুধবার সন্ধ্যার পর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদী এ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে নির্যাতিত সাঁওতালদের প্রতি সংহতি জানানো হয়। সংস্কৃতিকর্মীসহ সাধারণ মানুষ উন্মুখ হয়ে দেখে প্রতিবাদী এ নাটক।
ভূমিসূত্র রচনা করেছেন নগরনাটের সভাপতি অরূপ বাউল। নির্দেশনাও তিনি দিয়েছেন। একজন সাঁওতাল ‘ভূমিপুত্র’ চরিত্রে অভিনয় করেন নগরনাটের সাধারণ সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী। ১৫ মিনিট ব্যাপ্তির নাটকে কোনো সংলাপ ছিল না। শুধু দৃশ্যায়নের মাধ্যমে মূর্ত করে তোলা হয়েছে সাঁওতালপল্লির ঘটনা।