সিলেটে ‘আমার বন্ধু রাশেদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রটির প্রদর্শনী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। জনপ্রিয় কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোরশেদুল ইসলাম।ওই দিন বিকেল তিনটা, পাঁচটা ও সন্ধ্যা সাতটায় চলচ্চিত্রটির প্রদর্শনী হবে। মুভিয়ানা ফিল্ম সোসাইটির সহযোগিতায় প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ। প্রদর্শনীর আগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল ও মোরশেদুল ইসলাম উপস্থিত থাকবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।