সিলেটে ‘আমার বন্ধু রাশেদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আমার বন্ধু রাশেদ ছবির প্রদর্শনী হবে ২৮ জুলাই। মুহম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোরশেদুল ইসলাম। নির্মাতা সূত্রে জানা গেছে, ২৮ জুলাই বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় চলচ্চিত্রটির প্রদর্শনী হবে। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ।