চ্যানেল ওয়ানে শুরু হলো ধারাবাহিক নাটক ‘জেন্টস্ টেইলার্স (প্রা.) লি.’। এটি লিখেছেন আহসান আলমগীর, পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। এতে অভিনয় করেছেন শানু। কথা হলো তাঁর সঙ্গে।অরণ্য আনোয়ারের নতুন একটি ধারাবাহিক শুরু হলো।আমি এখন এই পরিচালকের তিনটি ধারাবাহিকে কাজ করছি। জেন্টস্ টেইলার্স (প্রা.) লি., বাংলাভিশনের হৈ হৈ রৈ রৈ। আর কবিরাজ গোলাপ শাহর প্রচার এখনো শুরু হয়নি।‘জেন্টস্ টেইলার্স (প্রা.) লি.’ নাটকটি নিয়ে কিছু বলুন।বাবার পর এই টেইলার্সের মালিক হয়েছেন মাধবীলতা। তিনি পুরুষবিদ্বেষী। তাই তাঁর কোনো পুরুষ কর্মচারী নেই। তবে এখানে শুধু পুরুষদের পোশাকই তৈরি হয়। আমরা পাঁচজন এখানে কাজ করি। মালিকের নীতি হলো, কোনো প্রেম করা যাবে না। কিন্তু আমরা কাজের ফাঁকে ঠিকই প্রেম করছি। গল্পটা খুব মজার। দর্শক আনন্দ পাবে। আর আমি এখানে সিলেটের আঞ্চলিক ভাষায় সংলাপ বলি। আমি তো সিলেটের মেয়ে, তাই ওই এলাকার ভাষাটা আমার জন্য খুব সহজ।আপনি তো ‘হৈ হৈ রৈ রৈ’ নাটকেও সিলেটের আঞ্চলিক ভাষায় সংলাপ বলেন।হ্যাঁ। ওটাতে কাজ করার সময়ই চূড়ান্ত হয়, আমি জেন্টস্ টেইলার্স (প্রা.) লি. নাটকেও সিলেটের আঞ্চলিক ভাষায় সংলাপ বলব। আমরা পাঁচজনই কিন্তু বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষায় সংলাপ বলছি। নাটকের প্রচারণা অংশটি বেশি সুন্দর। আর এখানে কাজ করতে গিয়ে বেশি মজা হয়েছিল।‘হৈ হৈ রৈ রৈ’ নাটকে আপনাকে সারাক্ষণই পান খেতে হয়?শুটিং শুরু হওয়ার আগে থেকে শেষ হওয়া পর্যন্ত। আমি এই নাটকে পান দোকানের মালিক। তবে আমার মূল কাজ হলো বাড়ি বাড়ি বুয়া সরবরাহ করা। তাই আমার পোশাক, আচরণ, কথা, চলাফেরা সে রকমই।এখন আর কী কী কাজ করছেন?একুশে টিভিতে যাচ্ছে জহুর আলী জহুরী আর চ্যানেল আইতে স্বপ্নবাজার। এ দুটি নাটকেরও কাজ হচ্ছে এখন।বিয়ের পর কোথায় ঘুরতে গিয়েছিলেন?সেভাবে কোথাও যাওয়া হয়নি। কারণ, নাটকের কাজে খুব ব্যস্ত থাকতে হচ্ছে। তবে আমাদের টোনা-টুনির সংসার বেশ ভালোই আছে। দেখি কাজগুলো একটু গোছাতে পারলে মে মাসে দেশের বাইরে যাব।