সিল্ক স্মিথা হচ্ছেন বিদ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯৬ সালে রহস্যজনকভাবে মারা যান আলোচিত ও সমালোচিত তামিল অভিনেত্রী সিল্ক স্মিথা। সিল্ক স্মিথার জীবন নিয়ে মিলান লুথরিয়া লিখেছিলেন জীবনীমূলক বই দ্য ডার্টি পিকচার। সেই বই থেকেই এবার তৈরি হচ্ছে চলচ্চিত্র। স্মিথার চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালান। অভিনয়ের আগে স্মিথার জীবন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার জন্য অনেক সময় ব্যয় করছেন বিদ্যা। কয়েক দিন আগে বিদ্যা ঘুরে এসেছেন অন্ধ্র প্রদেশের ইলুরু। এখানেই জন্মেছিলেন স্মিথা। গেছেন প্রয়াত এই অভিনেত্রীর কর্মস্থল চেন্নাইতেও। এক বছরের মধ্যে এটি হবে বিদ্যা বালান অভিনীত দ্বিতীয় জীবনীভিত্তিক ছবি। ওয়েবসাইট।