সীতা নয়, রাগিণী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবির নাম যখন রাবণ, তখন ঐশ্বরিয়া হতে পারেন সীতা। এমন সহজ অনুমান করেছিলেন অনেকেই। কিন্তু ব্যাপার আসলে মোটেও তা নয়। এত দিন পর এই ব্যাপারটা পরিষ্কার করলেন ঐশ্বরিয়া রাই নিজেই। রাবণ ছবিতে ঐশ্বরিয়ার চরিত্রের নাম রাগিণী। দৃঢ়চিত্ত এই নারীকে অপহরণ করে বীরা নামের একজন। ছবির মূল বিষয় বীরার সঙ্গে রাগিণীর জটিল মনস্তাত্ত্ব্বিক সম্পর্ক। এদিকে রাবণ ছবিতে ঐশ্বরিয়ার অভিনয়ে দারুণ মুগ্ধ অভিষেক। ‘আমার মনে হয়, রাবণ এ পর্যন্ত ঐশ্বরিয়ার করা সেরা ছবিগুলোর একটি। এযাবৎকালের সেরা অভিনয় করেছে সে।’ ছবির সহ-অভিনেত্রী এবং স্ত্রী ঐশ্বরিয়া সম্পর্কে মন্তব্য অভিষেকের। ওয়েবসাইট।