সুইজারল্যান্ডেই থাকছেন পোলানস্কি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্যাতিমান পরিচালক রোমান পোলানস্কিকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিষয়টি নাকচ করে দিয়েছে সুইস কর্তৃপক্ষ। ১৯৭৭ সালে দায়ের করা যৌন কেলেঙ্কারির একটি মামলায় মার্কিন আদালতে পোলানস্কির বিচারের কথা রয়েছে। কিন্তু ৭৬ বছর বয়সী এই পরিচালক বর্তমানে সুইজারল্যান্ডে রয়েছেন। তাই মার্কিন কর্তৃপক্ষ তাঁকে দেশে ফিরিয়ে আনতে আবেদন করেছিল সুইস সরকারের কাছে। সুইস কর্তৃপক্ষ সেই আবেদন প্রত্যাখ্যান করে বলেছে, বর্তমানে পোলানস্কি গৃহবন্দী। সুতরাং কোথাও যাওয়া হচ্ছে না তাঁর। রোমান পোলানস্কি সুইস সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। ক্যালিফোর্নিয়ায় ১৩ বছরের এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে পোলানস্কি এর আগে ৪২ দিন জেল খেটেছেন। ওয়েবসাইট।