সুইটের দুর্বলতা মিষ্টিকে ঘিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জি টিভিতে প্রচারিত হচ্ছে নাটক সুইট মানে মিষ্টি। চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা ও পরিচালনা করেছেন শৈশব জারিফ। এ ছাড়া ইটিভিতে দেখা যাচ্ছে জয়নাল জাদুকর নাটকটি। দুটি নাটকেই অভিনয় করেছেন জাহিদ হাসান। কথা হলো তাঁর সঙ্গে।সুইট মানে মিষ্টি নাটকে সুইট চরিত্রে অভিনয় করেছেন আপনি...নাটকে সুইট মফস্বলের খুবই দিলখোলা একটি ছেলে। সারাক্ষণ আমোদ-ফুর্তিতে থাকে। সবার ভালো চায় আবার কেউ অন্যায় কিছু করলে শাস্তিও দেয়। কিন্তু মেয়ে দেখলে নার্ভাস হয়ে পড়ে। নাটকে মিষ্টি নামের মেয়েটিকে ঘিরেই তার যত নার্ভাসনেস। আপনারা কোথায় কাজ করেছেন?নাটকটির কাজ করেছি সিরাজগঞ্জে। অভিনয়ের পাশাপাশি নাটকটির উপদেষ্টা পরিষদেও আছি আমি। খুব মজা নিয়ে কাজটা করেছি আমরা। ইটিভিতে প্রচারিতজয়নাল জাদুকর নাটকের তো অনেকগুলো পর্ব করে ফেললেন, কেমন লাগছে?খুব ভালো লাগছে। দর্শকদের সাড়া পাচ্ছি। তাদের ভালোলাগাই তো সব! তারা আনন্দ পেলে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাই। সত্যিই কি আপনি জাদু জানেন?আসলে সেইভাবে কখনো শিখিনি। ছোটবেলায় পাড়ায় যখন জাদু খেলা হতো, তখন খুব আগ্রহ নিয়ে দেখতাম। আর এমনিতে দেশের বাইরে থেকে কিছু জাদুর জিনিসপত্র এনেছিলাম। বাড়িতে ছেলেমেয়েদের দেখাই। সেগুলোই নাটকে কাজে লেগেছে আর কি।ঈদের জন্য কী কী কাজ করলেন?আমার পরিচালনায় দেশ টিভিতে আসছে আট পর্বের শুভবিবাহ। মাছরাঙা টিভির জন্য করেছি স্যরি, একটু দেরি হয়ে গেল। এ ছাড়া অনেকের পরিচালিত নাটকে অভিনয় করেছি।