সুইফট গায়িকা থেকে নায়িকা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলেনা গোমেজ, রিয়ান্নার পর লেডি গাগাও অভিনেত্রীর খাতায় নাম লিখিয়েছেন। তাঁরা চুটিয়ে অভিনয় করতে পারলে টেইলর সুইফট কেন নয়? দেখতেও তো তিনি মন্দ নন। এবার অভিনেত্রী হিসেবেও নিজের ক্যারিয়ার শুরুর কথা ভাবছেন এই সংগীত তারকা।
এর আগে টুকরো-টাকরা অভিনয় করেছেন সিএসআই কিংবা নিউ গার্ল-এর মতো টিভি সিরিজগুলোতে। ভ্যালেন্টাইনস ডে ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। এবার আর শখের অভিনয় নয়; বরং এ ব্যাপারে সুইফট নাকি ভীষণ সিরিয়াস। বড় আর গুরুত্বপূর্ণ চরিত্র তিনি খুঁজছেন। গন উইথ দ্য উইন্ড, প্রিটি ওম্যান-এর মতো ক্ল্যাসিক ছবিগুলো রিমেকে তাঁকে দেখা যেতে পারে। পিটিআই।