সুইফটের বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন রিয়ান্না। টেইলর সুইফট পাঁচটিতে। শেষ হাসি হাসলেন সুইফটই। জার্মানির ফ্রাঙ্কফুর্টে এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডের আসর বসেছিল গত রোববার সন্ধ্যায়। সেই মঞ্চ থেকে তিনটি পুরস্কার—বেস্ট ফিমেল, বেস্ট লাইভ ও বেস্ট লুক ঘরে নিয়ে গেলেন সুইফট। অন্যদিকে রিয়ান্নাকে ফিরতে হয়েছে খালি হাতেই! ছেলেদের মধ্যে এবারও বাজিমাত করেছেন জাস্টিন বিবার। বেস্ট ওয়ার্ল্ড স্টেজ, বেস্ট পপ ও বেস্ট মেল অ্যাওয়ার্ড গেছে তাঁর নামের পাশে। বান্ধবী হারানোর কষ্ট কি তাতে মুছে যাবে? তবে মুছে যায়নি কদিন আগে পৃথিবীকে বিদায় জানানো সংগীতশিল্পী হুইটনি হিউস্টনের নাম। পপুলার মিউজিকে বিশেষ অবদানের জন্য তাঁকে জানানো হয়েছে গ্লোবাল আইকনের সম্মাননা। পুরস্কারটি নামে ইউরোপের হলেও পুরস্কার পাওয়া বেশির ভাগ শিল্পীই যুক্তরাষ্ট্রের। এপি।