সুখী কিডম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানদের সঙ্গে নিকোল কিডম্যান  কিথ আরবান
সন্তানদের সঙ্গে নিকোল কিডম্যান কিথ আরবান

টম ক্রুজের সঙ্গে সুখের সংসারটার শেষ পরিণতি মধুরেণ সমাপয়েৎ হয়নি। তবে সুখপাখিটাকে ঠিকই খাঁচায় পুরেছেন নিকোল কিডম্যান। ২০০৬ সালে কান্ট্রি গায়ক কিথ আরবানকে বিয়ে করেন। আট বছরের সুখের সংসারে এসেছে ফুটফুটে দুটি মেয়ে। স্বামী-সন্তানদের নিয়ে সুখেই আছেন কিডম্যান। শুধু তা-ই নয়, ই! সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে কিডম্যান স্বীকার করেছেন, সন্তানেরা না থাকলে তাঁর জীবন হয়তো এলোমেলো হয়ে যেত। কিডম্যান বলেন, তাঁর জীবনের সেরা মুহূর্ত মনে হয় তখন, রাতের খাবারের পর যখন সন্তানদের নিয়ে আইসক্রিম খেতে বের হন। জীবনে ব্যস্ততা থাকবেই। সেই ব্যস্ততার মধ্যেও টুকরা মুহূর্তগুলো বের করে আনার মধ্যেই জীবনের আসল সুখ। এএনআই।