সুখী লোকের জামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে আজ বিকেল সাড়ে পাঁচটায় দেখানো হবে নাটক সুখী লোকের জামা। সৈয়দ মুজতবা আলীর গল্পের অনুপ্রেরণায় এটি নির্মাণ করেছেন আলী ইমাম। অভিনয় করেছেন আহমেদ রুবেল, রোকেয়া প্রাচী প্রমুখ। ধনসম্পদ আর প্রভাবের কারণে আকরাম খাঁ নিজেকে জমিদার ভাবেন। কিন্তু নিজের ছেলে অসুস্থতার কারণেই তাঁর মনটা খারাপ। একদিন তাঁর বাড়িতে এক দরবেশ ফকির এসে জানায়, তাঁর অসুস্থ ছেলেকে সুস্থ করে তুলতে সুখী মানুষের জামা লাগবে। এরপর জমিদার সুখী মানুষের জামার সন্ধানে বের হয়।