সুখের মতো ব্যথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউকে এতটা ভালোবাসা যায়, এটা নাকি কল্পনাতেই ছিল না মেগান ফক্সের। এমন অনুভূতি তাঁর আগে কখনো হয়নি। ইউএস ম্যাগাজিনকে বলেছেন মেগান ফক্স, যেন বুকের ভেতরটা বিস্ফোরিত হয়ে যাবে। আর এই ভালোবাসার খুদে মানুষটি হলো তাঁর ছেলে নোয়াহ। গত ২৭ সেপ্টেম্বর মা হয়েছেন মেগান। সম্প্রতি তিনি মা হওয়ার অভিজ্ঞতার কথা বলেছেন এভাবে, ‘আমার স্বামী ব্রায়ান অস্টিন গ্রিন যখন আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন, আমি তখন ব্যথায় চিৎকার করছিলাম।’তবে এর মধ্যেও গ্ল্যামারের দিকে নজর রাখতে ভোলেননি তিনি। মেগান বলেন, ‘আমার চুল ভেজা ছিল। কিন্তু হাসপাতালে যাওয়ার আগে ব্লো ড্রাই করে নিয়েছিলাম। ভেজা চুলে হাসপাতালে যেতে চাইনি আমি।’ এএনআই, টিএনএন।