সুগন্ধির নাম ‘জেমস বন্ড ০০৭’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের ২৬ অক্টোবর মুক্তি পাচ্ছে জেমস বন্ড সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’। বহুল প্রতীক্ষিত ছবিটির মুক্তি সামনে রেখে সেপ্টেম্বরে বাজারে ছাড়া হচ্ছে একটি সুগন্ধি, নাম ‘জেমস বন্ড ০০৭’।সম্প্রতি এক খবরে ফিমেল ফার্স্ট জানিয়েছে, আপাতত ছেলেদের জন্য ‘জেমস বন্ড ০০৭’ আফটার শেভ লোশন বাজারে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে; সামনে নারীদের জন্যও সুগন্ধি ছাড়া হতে পারে। এ প্রসঙ্গে ফ্যাশন ব্র্যান্ড পিঅ্যান্ডজি প্রেস্টিজের ভাইস প্রেসিডেন্ট বিল ব্রেস জানিয়েছেন, ‘এ সুগন্ধিতে আপেল আর চন্দনের নির্যাস ব্যবহার করা হবে। ষাটের দশকে এ ধরনের সুগন্ধি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু সেটা অনেক আগের কথা। আমরা নতুন এ সুগন্ধি অনেক বেশি আধুনিকভাবে সবার সামনে আনতে চাই।’ বিল ব্রেস আরও জানিয়েছেন, ‘আপেল-চন্দনের পাশাপাশি এলাচ এবং ভেটাইভা ঘাসের নির্যাসও ব্যবহার করা হবে “জেমস বন্ড ০০৭” আফটার শেভ লোশনে।’