সুগন্ধীর রানি লোপেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরের মূর্ছনা আর অভিনয়ের জাদুতে মাতিয়ে আসছেন অনেক দিন ধরেই। ১০ বছর ধরে মাতিয়ে আসছেন নিজের ব্র্যান্ডের সুগন্ধী দিয়েও। এ পর্যন্ত ১৮টি পারফিউম বাজারে এসেছে জেনিফার লোপেজের নামে। আর এই সুগন্ধীগুলো বিক্রি থেকে এসেছে আট লাখ ডলার। ‘সুগন্ধীর রানি’ বাদে আর কী-ইবা উপাধি দেওয়া যায় এই তারকাকে? তারকাদের ব্র্যান্ডের সুগন্ধী বিক্রির এক তালিকায় সবার ওপরে থাকা লোপেজের পরে আছেন সারাহ্ জেসিকা পার্কার ও ম্যাডোনা। ব্রিটনি স্পিয়ার্স আছেন চার নম্বরে, পাঁচে কানাডিয়ান শিল্পী এভরিল লেভিগনি। স্ক্রিন।