সুচিত্রা মিত্র ও দেবব্রত বিশ্বাসের নামে কলকাতায় দুটি উদ্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য প্রয়াত প্রখ্যাত রবীন্দ্রসংগীতের শিল্পী সুিচত্রা মিত্রের নামে এবার কলকাতায় তৈরি হচ্ছে একটি উদ্যান। একই সঙ্গে সুচিত্রা মিত্র প্রতিষ্ঠিত সংগীত বিদ্যালয় রবিতীর্থে গড়া হচ্ছে একটি আর্কাইভ। এখানে রাখা হবে সুচিত্রা মিত্রের ব্যবহার করা নানা কিছু। কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এ কথা ঘোষণা করেছেন। একই সঙ্গে কলকাতা পুরসভা আরেকজন প্রখ্যাত রবীন্দ্রসংগীতের শিল্পী দেবব্রত বিশ্বাসের জন্ম শতবর্ষকে ঘিরে তাঁরই স্মরণে আরও একটি পৃথক উদ্যান গড়ার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্মরণে কলকাতায় ‘মোহরকুঞ্জ’ নামে একটি উদ্যান গড়েছে পুরসভা।