সুচিত্রা সেন অভিনীত ছবি ও গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালবাম
অ্যালবাম

সুচিত্রা সেনের মৃত্যুর পর তাঁর অভিনীত ছবি আর ছবির গানের অ্যালবামের চাহিদা বেড়েছে। এরই মধ্যে কলকাতার কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বেরিয়েছে সুচিত্রা সেন অভিনীত ছবিগুলোর ডিভিডি ও ভিসিডি। সা রে গা মা প্রকাশ করেছে বিভিন্ন ছবিতে সুচিত্রা সেনের ঠোঁট মেলানো জনপ্রিয় হওয়া গান নিয়ে অডিও অ্যালবাম মহানায়িকা সুচিত্রা সেন। এমপি থ্রি ফরম্যাটে তৈরি অ্যালবামটিতে রয়েছে বিভিন্ন শিল্পীর গাওয়া ৪০টি গান। অরিজিন্যাল এই অডিও সিডি, ছবির ডিভিডি আর ভিসিডিগুলো ভারত থেকে আমদানি করেছে মগবাজার আউটার সার্কুলার রোডের গ্র্যান্ড প্লাজা শপিং মলের ইউনিভার্সেল মিউজিক। এই প্রতিষ্ঠানের পরিচালক সৈয়দ দানিক বলেন, ‘সুচিত্রা সেনের মৃত্যুর পর তাঁর অভিনীত ছবি আর ছবির গানের অ্যালবামের ব্যাপারে অনেকেই যোগাযোগ করছেন। কলকাতা থেকেও নতুন করে সুচিত্রা সেন অভিনীত ছবি আর ছবির গান নিয়ে অ্যালবাম প্রকাশিত হচ্ছে। এ দেশের দর্শক-শ্রোতাদের জন্য আমরা সেগুলো এনেছি।’