প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুচিত্রা সেন কে ছিলেন, এমন প্রশ্ন এখন বাঙালির কাছে অবান্তর। বাংলা চলচ্চিত্রের আঙিনায় নতুন দিগন্তের রেখা টেনে তিনি পরিণত হন মহানায়িকায়। গত বছরের ১৭ জুন তিনি মারা যান। শনিবার ছিল কিংবদন্তি এই চিত্রনায়িকার প্রথম প্রয়াণবার্ষিকী। এ উপলক্ষে স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। সেই সঙ্গে একই দিনে শুরু হয় তিন দিনের সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব। একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় সুচিত্রা সেনকে নিবেদিত স্মরণসভা।