সুচিত্রা সেনের চরিত্রে রাইমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেত্রী হিসেবে একসময় ছিলেন খ্যাতির চূড়ায়। তারপর রুপালি পর্দা থেকে নিয়েছেন একরকমের স্বেচ্ছানির্বাসন। কিন্তু দর্শক মনে তাঁর অবস্থান এখনো অটুট। কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের জীবনটা সত্যিই বিচিত্র। এই বৈচিত্র্য সব সময়ই আকর্ষণ করেছে পরিচালক ঋতুপর্ণ ঘোষকে। সুচিত্রা সেনের জীবনকাহিনির ছায়া অবলম্বনে তিনি তৈরি করতে চলেছেন একটি চলচ্চিত্র। এই ছবিতে সুচিত্রার ভূমিকায় অভিনয় করবেন নাতনি রাইমা সেন। ‘সবাই বলে তাঁর সঙ্গে আমার খুব মিল। এই তো কয়েক দিন আগে তাঁর সঙ্গে প্রায় একটা মাস কাটিয়ে এলাম। তখন খুব অসুস্থ ছিলেন তিনি। নার্সিং হোমে নিতে হয়েছিল। এখন বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে।’ বললেন রাইমা। ওয়েবসাইট।