সুচিত্রা সেনের ছবির গান নিয়ে 'তুমি যে আমার'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুচিত্রা সেন অভিনীত বিভিন্ন ছবির গান নিয়ে সা রে গা মা প্রকাশ করেছে অ্যালবাম তুমি যে আমার। তিনটি অডিও সিডির এই অ্যালবামে আছে ৬৪টি গান। সুচিত্রা সেন প্রয়াত হওয়ার পর প্রকাশ করা হয়েছে অ্যালবামটি। ভারত থেকে অ্যালবামটি আমদানি করেছে বড় মগবাজার গ্র্যান্ড প্লাজা শপিং মলের ইউনিভার্সেল মিউজিক।