সুচিত্রা সেনের ছবির গান পারভীন সুলতানার কণ্ঠে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুচিত্রা সেন অভিনীত ছবির কিছু গান সেই ছোটবেলা থেকে গাইছি। তখন মনে হতো, গানগুলো সুচিত্রা সেন নিজেই গেয়েছেন। বড় হওয়ার পর জানতে পারি, গানগুলো আসলে গেয়েছেন গ্রীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আমার গাওয়া গান শুনে অনেকেই বলেছেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানগুলো আমার কণ্ঠে দারুণ মানায়!’ বললেন পারভীন সুলতানা। তিনি সংগীতশিল্পী। এবার তিনি তৈরি করেছেন সুচিত্রা সেন অভিনীত ১৩টি খুব জনপ্রিয় গান নিয়ে অ্যালবাম সুচিত্রা স্মরণে। পারভীন সুলতানা বলেন, ‘এই ১৩টি গানই আমার কণ্ঠে তোলা ছিল। তাই যেদিন সুচিত্রা সেন মারা যান, সেদিনই অ্যালবামটি তৈরির সিদ্ধান্ত নিই। পুরো অ্যালবাম তৈরি করেছি মাত্র চার দিনে।’
পুরো অ্যালবামের সংগীতায়োজন করেছেন খায়েম আহমেদ। আর অ্যালবামটি প্রকাশ করেছে অগ্নিবীণা।