সুচিত্রা সেনের ছয়টি চলচ্চিত্র নিয়ে প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুচিত্রা সেন অভিনীত ছয়টি চলচ্চিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সংস্কৃতিকেন্দ্র। ছবিগুলো হলো সপ্তপদী, উত্তর ফাল্গুনী, সাত পাকে বাঁধা, আঁধি, দেবদাস ও পথে হলো দেরী। গুলশানে ইন্দিরা গান্ধী সংস্কৃতিকেন্দ্রের মিলনায়তনে আজ প্রদর্শনীর উদ্বোধন হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। পৌনে সাতটায় দেখানো হবে সপ্তপদী ছবিটি। কাল শুক্রবার ছবির প্রদর্শনী হবে সকাল ১০টা, বিকেল চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায় আর শনিবার সকাল সাড়ে ১০টা ও বেলা তিনটায়।