সুচিত্রা সেনের জন্মদিনে চিত্রপ্রদর্শনী আর কেক কাটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন। এ উপলক্ষে সমকালীন চিত্রশালা শিল্পাঙ্গন আয়োজন করছে সুচিত্রা সেনের ওপর আঁকা ছবি নিয়ে চিত্রপ্রদর্শনী ‘চিত্রে সুচিত্রা’। বাংলাদেশের নবীন-প্রবীণ ২৮ জন চিত্রশিল্পীর আঁকা ছবি স্থান পাচ্ছে এই প্রদর্শনীতে। চিত্রশিল্পীদের মধ্যে আছেন হামিদুজ্জামান খান, রণজিৎ দাস, শেখ আফজাল, গৌতম চক্রবর্তী, কনকচাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, সৈয়দ ইকবাল, আর এ কাজল, জামাল আহমেদ প্রমুখ। প্রদর্শনীর উদ্বোধন হবে আজ সন্ধ্যা ছয়টায়।
সুচিত্রা সেন পাবনার মেয়ে। ছোটবেলা তিনি পড়াশোনা করেছেন পাবনার মহাকালী পাঠশালায়। এখন এই স্কুলের নাম টাউন গার্লস হাইস্কুল। জানা গেছে, আজ সকালে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ এই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কেক কাটার আয়োজন করেছে। এরপর হবে সংক্ষিপ্ত আলোচনা।