সুচিত্রা সেনের ফুসফুসে পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুচিত্রা সেন
সুচিত্রা সেন

সুচিত্রা সেনের ফুসফুসে পানির পরিমাণ বেড়েছে। তাঁর মুখ আর শরীরের কিছু অংশ ফুলে গেছে। মুখ দিয়ে একেবারেই খাবার খেতে পারছেন না। রোববার দুপুরে তাঁকে রাইলস টিউব পরানো হয়েছে। ফুসফুসে পানির পরিমাণ বেড়ে যাওয়ার উদ্বিগ্ন তাঁর চিকিৎসকেরা।
চিকিৎসক সুব্রত মৈত্র বলেন, ‘আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। আকারে-ইঙ্গিতে কথা বলেছেন। খাওয়ানোর জন্য টিউব পরানোর আগে তাঁর অনুমতি চেয়েছিলাম। ইশারায় তিনি অনুমতি দিয়েছেন।’
শুরুর দিকে ফুসফুসে জমে থাকা পানি বের করা সম্ভব হলেও এখন সমস্যা হচ্ছে। ওষুধের মাধ্যমে হূৎস্পন্দন আর রক্তচাপ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। তবে সুচিত্রা সেনের শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। সুচিত্রা সেন এখন কলকাতার বেল ভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।