সুচিত্রা সেনের ফুসফুসের সংক্রমণ কমেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুচিত্রা সেনের ফুসফুসের সংক্রমণ এখনো কমেনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সুচিত্রা সেনের শ্বাসকষ্ট কিছুটা বেড়েছে। এখনও তাঁকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁর শরীর অত্যন্ত দুর্বল। শনিবার সংবাদমাধ্যমকে সুচিত্রা সেনের চিকিৎসক সুব্রত মৈত্র জানান, ভয়ের কিছু নেই। সুচিত্রা সেন ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। শনিবার জ্বর আসেনি। তাঁর রক্তচাপ ও হূদ্যন্ত্রের অবস্থা স্বাভাবিক।
বেলভিউ হাসপাতালে শনিবার দুপুরে সুচিত্রা সেনকে দেখতে আসেন তাঁর দুই নাতনি রাইমা সেন ও রিয়া সেন। সংবাদমাধ্যমের দৃষ্টি এড়ানোর জন্য তাঁরা হাসপাতালে প্রবেশ করেন পেছনের দরজা দিয়ে।
কয়েক দিন ধরে সর্দি, জ্বর, কাশি আর শ্বাসকষ্টে ভুগছিলেন সুচিত্রা সেন। তাঁর বয়স এখন ৮২।