সুচিত্রা সেনের বিপদ এখনো কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুচিত্রা সেন
সুচিত্রা সেন

হাসপাতালে ১০ দিন ভর্তি থাকার পরও সুচিত্রা সেন এখনো পুরোপুরি বিপদমুক্ত নন। তাঁর ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি। ফলে এখনো তাঁর কাশি ও শ্বাসকষ্ট হচ্ছে। কৃত্রিম উপায়ে দিতে হচ্ছে অক্সিজেন। আপাতত স্যালাইন দেওয়া হচ্ছে না।
সুচিত্রা সেনের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সূত্রে জানানো হয়েছে, ফুসফুসের সংক্রমণ নির্মূল না হওয়ায় তাঁকে পুরোপুরি বিপদমুক্ত বলা যাচ্ছে না। আরও কয়েক দিন তাঁকে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) থাকতে হবে। শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল হওয়ার পর তবেই তাঁর চোখের ছানি অপারেশনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
সুচিত্রা সেন এখন কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।