সুচিত্রা সেনের স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি প্রয়াত সুচিত্রা সেনের স্মরণসভা হলো গতকাল সোমবার দুপুরে, কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের সুচিত্রা সেনের বাসভবন ‘বেদান্ত’র ছাদে। পারিবারিকভাবে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা রঞ্জিত মল্লিক, সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন, নাতনি রাইমা ও রিয়াসহ পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়। ছিলেন কয়েকজন মন্ত্রী এবং চলচ্চিত্রের সঙ্গে জড়িত কয়েকজন শিল্পী ও কলাকুশলী। বরাবরের মতো এবারও সুচিত্রা সেনের বাসভবনে গণমাধ্যমকর্মীদের প্রবেশের কোনো অনুমতি ছিল না।