সুজাতার মূল নাম তন্দ্রা মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৫ সালে রূপবান মুক্তি পাওয়ার পর সুজাতার নাম ছড়িয়ে যায় দিকে দিকে। বাংলা চলচ্চিত্রে প্রায় ৫০টি ফোক ছবিতে অভিনয় করেন তিনি। যদিও তাঁর প্রথম ছবি ধারাপাত। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬২ সালে। আপনি কি জানেন, সুজাতা নামটি পরিচালকের দেওয়া পোশাকি নাম? সুজাতা হওয়ার আগে তাঁর নাম ছিল তন্দ্রা মজুমদার। ৫০ দশকের শেষ দিকে জন্মস্থান কুষ্টিয়া থেকে ঢাকায় আসেন তিনি। শুরু করেন থিয়েটারচর্চা। তখনই পরিচালকের নজরে পড়ে যান তিনি। সেই থেকে তন্দ্রা মজুমদার ‘সুজাতা’ নাম নিয়ে চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন।