সুজানে ও গৌরীর নতুন প্রকল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন দুজনের ভালো বন্ধু। সেই বন্ধুতা ফেভিকলের জোর পেয়েছে সাম্প্রতিক ঘটনায়। হূতিক রোশনের সঙ্গে তো ছাড়াছাড়িই হয়ে গেল সুজানের। শাহরুখ খান ও গৌরীর সংসারও মাঝখানে টালমাটাল হয়েছিল। কঠিন এই সময় সুজানে-গৌরী যেন আরও ভালো বন্ধু হয়ে উঠেছেন। কদিন আগে দুজন দুবাই যান। প্রথমে শোনা গিয়েছিল, হয়তো নিজেদের ফ্যাশন ব্যবসার উদ্দেশে এই দুবাইযাত্রা।
তবে এখন জানা গেল, ভারতের পর্যটন শহর গোয়ায় বিলাসবহুল বাড়ি বানাচ্ছেন গৌরী ও সুজানে। ‘নাইরা’ নামের এই প্রকল্পে ১২টি বাড়ি বানানো হবে। দুবাইভিত্তির অনাবাসী ভারতীয়রা সম্ভাব্য ক্রেতা বলেই এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান করা হচ্ছে ওখানে। এবার আবাসন ব্যবসাতেও নেমে পড়ছেন গৌরী-সুজানে! টিএনএন।