সুজানের ফ্যাশন একাডেমি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হৃতিক রোশনের স্ত্রীর পরিচয়ের আড়ালে চলে গিয়েছিল তাঁর ফ্যাশন ডিজাইনার সত্তাটি। হৃতিকের সঙ্গে বিচ্ছেদের পর আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন সুজানে। কদিন আগে ব্যবসায়িক কাজে দুবাই ঘুরে আসার পর সুজানে এবার মুম্বাইয়ে একটি ফ্যাশন একাডেমি চালু করলেন। পার্ল একাডেমির সঙ্গে যৌথভাবে এই একাডেমিটি চালু করা হয়েছে।
ইন্টেরিয়র ডিজাইনার হিসেবেও কাজ করছেন সুজানে। ‘চারকল প্রজেক্ট’ নামের একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন। এই প্রতিষ্ঠানটি সম্ভাবনাময় তরুণ ডিজাইনারদের বৃত্তি দিয়ে সাহায্য করবে। এএনআই।