সুতার ওপর দাঁড়িয়ে অভিনয় করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ও আমার দেশের মাটি। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন অনন্ত হিরা। এখানে অভিনয় করেছেন নূনা আফরোজ। কথা হলো তাঁর সঙ্গে। আপনি তো অনেক দিন থেকেই মঞ্চ ও টিভিতে কাজ করছেন। এবার চলচ্চিত্রে অভিনয় করেছেন।১৩ বছর আগে আরেকটি ছবিতে অভিনয় করেছিলাম। ছবির নাম অগ্নিসন্তান। পরিচালক আবুল খায়ের বুলবুল। তখন কৌতূহল থেকে কাজটা করেছিলাম। এবার কিন্তু জেনে-বুঝে এবং ভেবেচিন্তে অভিনয় করেছি।‘ও আমার দেশের মাটি’ ছবিতে আপনি একজন নায়িকা। নায়িকা চরিত্রে অভিনয়ে আগ্রহী হলেন কেন?গোড়ার দিকে এই ছবির পরিচালক অনন্ত হিরা জানিয়েছিলেন, আমাকে ভেবেই তিনি একটি চরিত্র তৈরি করেছেন। আমিও অভিনয় করতে গিয়ে বুঝেছি, এখানে পরিমিত অভিনয়ের একটা ব্যাপার ছিল। একটু অন্য রকম হলে চরিত্রটি একেবারে মার খাওয়ার সম্ভাবনা ছিল। আমি বলব, একেবারে সুতার ওপর দাঁড়িয়ে অভিনয় করেছি। ছবিতে আরও অভিনয় করেছেন রাজ্জাক, সোহেল রানা, আমিন খান, তমা মীর্জাসহ অনেকে। সব কটি চরিত্রই গুরুত্বপূর্ণ।ছবিতে অভিনয়ের পর কেমন লাগছে?খুবই ভালো। ছবির উদ্বোধনী প্রদর্শনীতে যাঁরা এসেছিলেন, তাঁরা ইতিবাচক মন্তব্য করেছেন। আমরা বলছি, ও আমার দেশের মাটি প্রেমের ছবি, গানের ছবি, দেশের ছবি। আমি মনে করি, হলবিমুখ দর্শক ছবিটি দেখতে অবশ্যই হলে আসবেন।অভিনয়ের পাশাপাশি ছবিটির সঙ্গে আপনি নানাভাবে জড়িত। ছবিটি কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে?একসঙ্গে ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ও আমার দেশের মাটি। ঢাকায় ১৩টি এবং ঢাকার বাইরে খুলনা, ময়মনসিংহ, রংপুর ও গাজীপুরের প্রেক্ষাগৃহে। সামনে অন্যান্য জেলায়ও মুক্তি পাবে।