সুদীপ চক্রবর্তী ৫ প্রশ্ন
মঞ্চে এসেছে পদাতিক নাট্যসংসদের নতুন নাটক ম্যাকবেথ। ১৬ মার্চ জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। সৈয়দ শামসুল হকের অনুবাদ থেকে নাটকটির সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন‘ম্যাকবেথ’-এর উদ্বোধনী মঞ্চায়নে দর্শকের প্রতিক্রিয়া কেমন?খুব ভালো। নাটকটি ১৯৮৪-৮৫ সালে নাগরিক ও থিয়েটার যৌথ প্রযোজনায় ঢাকার মঞ্চে এনেছিল। ওই সময়ে নাটকটিতে যাঁরা অভিনয় করেছিলেন তাঁদের মধ্যে আতাউর রহমান, ঝুনা চৌধুরী ও তারিক আনাম বর্তমান প্রযোজনাটি দেখতে এসেছিলেন। তাঁরাও প্রশংসা করেছেন।আগে মঞ্চস্থ হওয়া ‘ম্যাকবেথ’ দেখার সুযোগ হয়েছে আপনার?না। নাটকটি যখন মঞ্চে আসে, তখন আমি খুব ছোট। তা ছাড়া ওই সময় তিন-চারটি প্রদর্শনীর পর নাটকটি বন্ধ হয়ে যায়।সৈয়দ শামসুল হকের অনুবাদ থেকে কি নাটকটি হুবহু মঞ্চে এসেছে?না। সৈয়দ শামসুল হক শেক্সপিয়ারের মূল লেখা থেকে কাব্য আকারে অনুবাদ করেছেন। এটা তাঁর বিখ্যাত অনুবাদ। আমরা তাঁর কাব্য থেকে সংলাপগুলো কাব্য ও গদ্যের সংমিশ্রণে মঞ্চে এনেছি।সম্প্রতি আপনি থিয়েটারের ওপর বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন...হ্যাঁ। প্রায়োগিক নাট্যবিষয়ক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। ওখানে নিউইয়র্ক ও নিউজার্সি বিশ্ববিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশের নাট্যব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই সম্মেলনে নাটকের সামাজিক, রাজনৈতিক ও ঐতিহাসিক বিষয়গুলো উঠে এসেছে। তা ছাড়া কয়েকটি কর্মশালাতেও অংশ নিয়েছি।অভিজ্ঞতা কেমন হলো?অনেক বড় বড় নাট্যব্যক্তিত্বের সঙ্গে নাট্যবিষয়ক আলাপ-আলোচনার সুযোগ হয়েছে। সবচেয়ে বড় অভিজ্ঞতা হলো, নিউইয়র্কের ম্যানহাটনে প্রথম ব্রডওয়েতে নাটক দেখার সুযোগ। ওখানে ফ্যান্টম অব দ্য অপেরা, শিকাগো ও দ্য নায়ন কিং নামে তিনটি নাটক দেখেছি।