সুনামগঞ্জে সাংস্কৃৃতিক মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে গতকাল শুক্রবার থেকে দুই দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু হয়েছে। শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে বিকেলে মেলার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল ইসলাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও স্থানীয় জেলা প্রশাসন আয়োজিত মেলায় নানা পণ্যসামগ্রী নিয়ে ২০টি স্টল অংশ নিয়েছে।