সুনিধি মাতালেন দর্শকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের প্রথম ছুটির দিন। ঢাকার আর্মি স্টেডিয়ামে পৌঁছে চোখে পড়ল লম্বা লাইন। সবাই এসেছে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহানের গান শুনতে। মুঠোফোন নির্মাতা নকিয়ার আয়োজনে কনসার্টের শিরোনাম ‘সুনিধি চৌহান ইন ঢাকা’।সন্ধ্যার পরপরই মঞ্চে আসেন ডি-রকস্টার খ্যাত শিল্পী শুভ। ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ গানটি দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। টানা এক ঘণ্টা গান শুনিয়ে মঞ্চ ছাড়েন তিনি।মঞ্চে সুনিধির আসার প্রতীক্ষায় ছিল দর্শক। তবে শুভর পর সন্ধ্যা সাতটায় মঞ্চে আসেন ইন্ডিয়ান আইডল খ্যাত কণ্ঠশিল্পী রাকেশ মাইনি। তাঁর কয়েকটি পরিবেশনার পর সুনিধি চৌহানের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক হর্ষধ্বনিতে মেতে ওঠে। ধুম টু ছবির ‘ক্রেজি কিয়ারে’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে মঞ্চে প্রবেশ করেন সুনিধি চৌহান। বলিউডে আইটেম গান গেয়ে তাঁর আলাদা একটা পরিচিতি হয়েছে সবার কাছেই। রাত যতই বাড়তে থাকে, সুনিধির সুরের জাদুতে দর্শক ততই মেতে ওঠে। আইটেম গান, পাশাপাশি নিজের অ্যালবামের জনপ্রিয় গান আর সেই সঙ্গে মোহনীয় পরিবেশনায় আবিষ্ট করে রাখেন দর্শক-শ্রোতাদের।