সুনীল স্মরণে ‘সুনীল সাগর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রখ্যাত লেখক ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে প্রকাশিত হয়েছে অডিও অ্যালবাম ‘সুনীল সাগর’। এতে ঠাঁই পেয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর সঙ্গে সুনীলের কথোপকথন ও তাঁর লেখা নয়টি কবিতা। সম্প্রতি কলকাতা বইমেলায় ‘সুনীল সাগর’ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন জনপ্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সুনীলের লেখা ‘উত্তরাধিকার’, ‘জন্ম হয় না, মৃত্যু হয় না’, ‘হঠাৎ নীরার জন্য’সহ মোট নয়টি কবিতা দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এ ছাড়া ‘নীরার অসুখ’, ‘অপ্রেম পত্র’ ও ‘নদীতীরে’ ছোটগল্প নিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে সুনীলের কথোপকথনও যুক্ত করা হয়েছে অ্যালবামের সঙ্গে। এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। ‘সুনীল সাগর’ অ্যালবামে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত আবৃত্তিশিল্পী ব্রততি বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া ‘যা চেয়েছি, যা পাব না’ কবিতায় কণ্ঠ দিয়েছেন গায়ক, গীতিকার ও সংগীতপরিচালক শ্রীকান্ত আচার্য।