এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘মানুষ বদল’। এটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এতে অভিনয় করছেন আলভি। কথা হলো তাঁর সঙ্গে।‘মানুষ বদল’ নাটকের কাজ কোথায় করেছিলেন?সুন্দরবনে। আমাকে ডাকাতেরা ধরে নিয়ে যায়। পরে ডাকাত দলের এক সদস্যকে বিয়ে করে আমরা ঢাকায় চলে আসি। এখন উত্তরার পাশে এক বস্তিতে কাজ হচ্ছে। সুন্দরবনে নাটকটির কাজ করতে গিয়ে এক ভয়ংকর অভিজ্ঞতা হয়েছিল। চিত্রনাট্য অনুযায়ী আমাকে পানিতে ডুব দিতে হবে। তাও আবার রাতের বেলা। আমি সাঁতার জানি না। আবার কুমির, সাপ আর কাঁকড়ার ভয়। শেষ পর্যন্ত পরিচালক দৃশ্যটি দিনের বেলা ধারণ করেছিলেন। নদীতে তখন ছিল ভাটা। হাঁটুপানিতেই ডুব দিয়েছিলাম। মনে হচ্ছিল অনেক দূরে চলে যাচ্ছি। অন্যদের সহযোগিতার ফলে কোনো দুর্ঘটনা হয়নি।সাঁতার জানেন না, কিন্তু এ ধরনের ঝুঁকিপূর্ণ দৃশ্যে কাজ করতে রাজি হলেন কেন?ভেবেছিলাম পরিচালক অন্য কোনোভাবে দৃশ্যটা করে নেবেন। আমার সঙ্গে ছিলেন আবুল হায়াত। তিনিও অনুরোধ করেছিলেন। কিন্তু পরিচালক তাঁর চিত্রনাট্যের সঙ্গে কোনো আপস করতে রাজি হননি। আজ তো এটিএন বাংলায় ‘কোথায় পাব তারে’ ধারাবাহিকটি প্রচারিত হবে। আমি তো ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলাম। এর বছরখানেক পর এই ধারাবাহিকে কাজ করি। তখন মাত্র তিন দিন শুটিং করেছিলাম। নাটকটির প্রচার শুরু হওয়ার পর গত মাসে আবার কাজ শুরু হয়েছে।বাংলাভিশনের ‘গুলশান এভিনিউ’ নাটকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। কেমন লাগছে?শুরুতে আমার নিজের মধ্যেও একটু দ্বিধা ছিল। হুট করে রাজি হইনি। চার মাস পর সম্মতি দিয়েছি। কিন্তু কাজটা করতে গিয়ে দেখলাম, নেতিবাচক চরিত্রেই অভিনয়ের যথেষ্ট সুযোগ আছে।একুশে টিভির ‘জহুর আলী জহুরী’ নাটকটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে কিছু বলুন।এই ধারাবাহিকে যখন কাজ করছিলাম, তখন আমার জন্ডিস ধরা পড়ে। ওদিকে দুই মাস আগে পরিচালককে সময় দিয়ে রেখেছি। না গেলে তিনিও বিপদে পড়বেন। অনেক ভেবেচিন্তে বাসায় কাউকে কিছু না বলে শুটিংয়ে চলে যাই। পরে জানতে পেরে সবাই খুব রাগ করেছিল। বিনোদন প্রতিবেদক