সুন্দরবনে শিমু
‘অনেকবার চেষ্টা করেও সুন্দরবনে আসা হয়নি। এবার এসেছি। সুন্দরবন দেখে আমি মুগ্ধ। এখানে যেভাবে শুটিং করছি, তা বলে বোঝাতে পারব না। তা ছাড়া নাটকটির কাজ করতে এসে সুন্দরবনের অনেক মানুষের সঙ্গে মিশতে হয়েছে। এক অসাধারণ অভিজ্ঞতা হলো।’ বললেন সুমাইয়া শিমু। সুন্দরবনে কাজ শেষ করে আজ বৃহস্পতিবার ঢাকায় ফিরছেন শিমু। সেখানে যে প্রেম অরণ্যচারী নাটকের কাজ করেছেন। নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন তুহিন অবন্ত। আরও অভিনয় করছেন তৌকীর আহমেদ ও আজাদ আবুল কালাম।শিমু বললেন, ‘নাটকে আমি ও তৌকীর স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছি। বিয়ের পর বেড়াতে যাই সুন্দরবনে। এখানে সুন্দর পাগলা নামের এক লোকের সঙ্গে পরিচয় হয়। সে ছিল আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। অনেক দিন আগে কোথায় যেন হারিয়ে গিয়েছিল।’শিমু আরও বললেন, ‘নাটকটিতে কাজ করতে এসে সুন্দরবনকে ভোট দিয়েছি। শুধু নিজে নয়, আশপাশের এলাকার অনেককে ইন্টারনেটে সুন্দরবনকে ভোট দিয়ে প্রাকৃতিক সপ্তাচর্য নির্বাচনে ভূমিকা রাখার জন্য আবেদন জানিয়েছি।’