সুন্দরবনের ১১ স্পটে এক মিউজিক ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এক শহর ভালোবাসা’ গানের ভিডিওতে তানজিব ও মৌসুম
‘এক শহর ভালোবাসা’ গানের ভিডিওতে তানজিব ও মৌসুম

সুন্দরবনের ১১টি স্পটে নির্মিত হয়েছে তানজিব সারোয়ারের নতুন গানের মিউজিক ভিডিও। ‘এক শহর ভালোবাসা’ শিরোনামের এই ভিডিওটির মডেল হয়েছেন তানজিব সারোয়ার ও মৌসুম। আর নির্মাণ করেছেন তানিম রহমান।

তরুণ সংগীতশিল্পী তানজিব জানালেন, জুনের শেষ দিকে গানটির শুটিং করা হয়েছিল। মোংলা সমুদ্রবন্দর, পশুর নদী ও সুন্দরবনের ভেতরে বিভিন্ন জায়গায় চলেছে ‘এক শহর ভালোবাসা’ গানের মিউজিক ভিডিওর ক্যামেরা।

গানটির কথা ও সুর করেছেন তানজিব সারোয়ার এবং সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। ‘এক শহর ভালোবাসা’ দেখা যাবে ইউটিউবের গানচিল চ্যানেলে।