সুন্দরী নন পামেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স বাড়লে কী সৌন্দর্য সম্পর্কে ধারণার পরিবর্তন ঘটে? অনেকের চোখে ‘বেওয়াচ’খ্যাত তারকা অভিনেত্রী, প্লেবয় মডেল পামেলা অ্যান্ডারসনকে আজও অসাধারণ সুন্দর মনে হলেও পামেলার নিজের কাছে নিজেকে নাকি কখনও সুন্দর লাগেনি!সম্প্রতি যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট পত্রিকাকে পামেলা জানিয়েছেন, নিজেকে কখনও সুন্দর বলে মনে হয়নি তাঁর। নব্বইয়ের দশকে প্লে বয়ের উন্মাতাল সময়ের চেয়ে এখন তিনি নিজেকে অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারেন আর সৌন্দর্যের ধারণার এই পরিবর্তন এখন তাঁর পছন্দ। এক সময়ে প্লেবয় ম্যাগাজিন তোলপাড় করা মডেল, অভিনেত্রী পামেলা ৪৫ পেরিয়েছেন। ফিমেলফার্স্টকে দেওয়া সাক্ষাত্কারে পামেলা বলেছেন, ‘আমার মনেও পড়ে না আমি নিজেকে কখনো সুন্দর ভেবেছি কিনা। আমার সব সময় মনে হয়েছে-আমি মোটেও সুন্দর নই। তবে সময় আর বয়সের কারণে মানুষের চেহারা আর সৌন্দর্যের বিষয়গুলোতে পরিবর্তন এসে যায়।’পামেলা আরও বলেন, ‘আমার প্লে বয়ের সেই দিনগুলোর চেয়ে এখন সম্পূর্ণ আলাদা মনে হয়। আমার কাছে মনে হয়, বয়স বাড়ছে; আর তাতে আমার সৌন্দর্য চেতনার যে পরিবর্তন ঘটেছে সেটা আমার বিশেষ পছন্দের।’