সুন্দরী প্রতিযোগিতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাঙ্খা পাঙ্খা পাঙ্খা/ পাঙ্খা হইল মন/ এখন মনের পাঙ্খা ঘুরে না তো/ খুঁজে বেড়াই বন।’ মমতাজের পাঙ্খা অ্যালবামটি বাজারে এসেছে বছর দুয়েক আগে। গানটি তখন বেশ জনপ্রিয় হয়েছিল। এবার গানটির ভাবনা নিয়ে নাটক তৈরি করছেন নোমান রবিন। নাম পাঙ্খা। এর নাট্যরূপ দিয়েছেন অনুরূপ আইচ। গানটির গীতিকারও তিনি। মমতাজ বললেন, ‘আমার পাঙ্খা গানটা নিয়ে নাটক হচ্ছে, এটা শুনে ভালোই লাগছে।’নাটকে অভিনয় করছেন ফারহানা মিলি। নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বললেন, ‘গানটা চমৎকার। নাটকে আমি বস্তির মেয়ে। এক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাই। বাস্তবে কোনো সুন্দরী প্রতিযোগিতায় আমি অংশ নিইনি। এবার নাটকের মাধ্যমে সে কাজটা করব। এর জন্য আমাকে অনেক প্রস্তুতি নিতে হচ্ছে।’নির্মাতা সূত্রে জানা গেছে, এ মাসের শেষ দিকে নাটকটির কাজ হবে।