সুন্দরী প্রতিযোগিতার বিচারক তারিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রাথমিক পর্বগুলোতে বিচারক ছিলেন তারিন। এবার তিনি চূড়ান্ত পর্বের বিচারক হয়েছেন। গতকাল সোমবার এফডিসির ২ নম্বর ফ্লোরে এই প্রতিযোগিতার বিচারকাজে অংশ নিয়েছেন তিনি। বললেন, ‘পাঁচ বছর ধরেই আমি এই প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট আছি। তবে এবার চূড়ান্ত পর্বের বিচারক হওয়ার সুযোগ পেয়ে বেশি ভালো লাগছে।’গত সপ্তাহে শুরু হয়েছে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের ধারণকাজ। এবার বিচারক হিসেবে আছেন জুয়েল আইচ, তৌকীর আহমেদ, আফসানা মিমি ও তারিন।