সুন্দরী সেরা লোপেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনি যে সুন্দরী, এটা ভালো করেই জানেন। যেমনটা জানে গোটা বিশ্ব। তবে সেই জানাশোনাটা কাগজে-কলমে লেখা হয়ে গেল এবার। কদিন আগে পিপল ম্যাগাজিনের বিচারে পৃথিবীর সবচেয়ে সুন্দরীদের তালিকায় সবার ওপরে লেখা হলো জেনিফার লোপেজের নাম। ৪১ বছর বয়সী এই সংগীতশিল্পী, অভিনেত্রী ও আমেরিকান আইডলের বিচারক সেরা সুন্দরী হয়েছেন বেশ কয়েকজনকে হটিয়ে। সেই তালিকায় ছিলেন হেলি বেরি, জেনিফার গারনার ও বিয়ন্সে নোয়েলসেলের মতো তারকারা। ওয়েবসাইট।