সুন্দরের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজী টিভিতে আজ রাত ১১টায় প্রচারিত হবে নাটক সুন্দরের কাছে। লিখেছেন শফিকুর রহমান। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রিচি সোলায়মান, শর্মিলী আহমেদ প্রমুখ।
অর্ক ও রুমার দাম্পত্য জীবন সুখের নয়। সারাক্ষণ কোনো না কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। একপর্যায়ে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। এ সময় তাদের বাসায় অর্কর কলেজের এক শিক্ষিকা আসেন। তিনি কয়েক দিন এখানে থাকবেন। এই কয়টা দিন সংসারের শান্তি রক্ষা করার জন্য রুমাকে অনুরোধ করে অর্ক।
একসময় রুমার চলে যাওয়ার দিন ঘনিয়ে আসে। তারা দুজনই আবিষ্কার করে এক অপ্রকাশিত সত্য।