সুপার মডেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০০৯ সালে প্রথম রানারআপ হয়েছিলেন ঈশানা। সুপারস্টার পরিচয়ের পর এবার তিনি হচ্ছেন ‘সুপার মডেল’। তবে তা কোনো প্রতিযোগিতায় নয়। ঈশানাকে সুপার মডেল হিসেবে দেখা যাবে দূরত্ব বজায় রাখুন নামের একটি নাটকে। গত মঙ্গলবার থেকে দুই দিন নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।ঈশানা বলেন, ‘একেবারেই অন্যরকম অভিজ্ঞতা হলো। পরিচালক নাটকটিতে আমাকে যেভাবে উপস্থাপন করেছেন, তাতে শুরুর দিকে নিজেকে সত্যিই সুপার মডেল বলে মনে হয়েছে। নাটকে আমার সহশিল্পী ছিলেন মোশাররফ করিম এবং তিশা। তাঁদের কাছ থেকেও যথেষ্ট সহযোগিতা পেয়েছি।’