সুপার মডেল কারিশমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের জীবনের সঙ্গে গল্পটা এমন মিলে যাবে তা বোধ করি কারিশমা কাপুরও ভাবতে পারেননি আগে। তাই বিক্রম ভাট যখন তাঁর ত্রিমাত্রিক ছবি ডেঞ্জারাস ইশক-এ কারিশমাকে অভিনয়ের প্রস্তাব দিলেন, তখন নির্দ্বিধায় রাজি হয়ে গেলেন। বছর পাঁচেক আগের কথা। কারিশমা তখন বলিউডে নামীদামি তারকাদের একজন। ভালোবেসে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। একসময় বলিউডকে গুডবাই জানিয়ে বিদেশে পাড়ি জমান। দুই সন্তানের জননী কারিশমার বয়স এখন ৩৭। প্রস্তাবটা হঠাৎই পেলেন। খ্যাতিমান এক সুপার মডেল তাঁর ক্যারিয়ার ছেড়ে ভালোবাসার মানুষটিকে নিয়ে দেশ ছাড়েন। তারপর ঘটতে থাকে একের পর এক ঘটনা। এমনই গল্প নিয়ে ডেঞ্জারাস ইশক নামের ছবি করতে যাচ্ছেন বিক্রম ভাট এবং সেই ছবিতেই অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় কারিশমাকে। ছবিতে নিজের জীবনের ছায়া দেখে আর দ্বিধা করেননি কারিশমা। আইএএনএস।