সুপার হিরোদের সম্মাননা দেবে অস্কার কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে যেসব ছবির নায়কেরা অনুপ্রেরণা ও উত্সাহ জুগিয়েছেন, সেসব ছবি ও নায়কদের সম্মাননা দেবে অস্কার কর্তৃপক্ষ৷ আয়রন ম্যান, স্পাইডার ম্যান ও ব্যাটম্যান ছবির মতো আরও যেসব ছবি আছে, সেগুলোকে একাডেমি অ্যাওয়ার্ডসের ৮৬তম আসরে সম্মাননা জানানো হবে বলে জানা গেছে৷
মিরর-এর এক প্রতিবেদনে জানা গেছে, এলেন ডিজেনারসের সঞ্চালনায় অস্কারের ৮৬তম আসর বসবে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে৷ আর এই আসরে প্রখ্যাত তারকা লুক স্কাইওয়াকার, ম্যাট্রিক্স-এর নিও, দ্য হবিট-এর উইজার্ড গ্যানডালফ এবং লর্ড অব দ্য রিংসকে সম্মাননা জানানো হবে৷ এ ছাড়া আয়রন ম্যান-এর টনি স্টার্ক ও পিটার পার্কারকে বিশেষ সম্মাননা জানানো হবে অস্কারের এই আসরে৷ এএনআই৷